গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার দায়িত্ব পালন করতে যাওয়ার পথে বাসের ধাক্কায় হাসান (৩২) নামে এক এএসআই নিহত হয়েছেন।
এ সময় গুরুতর আহত হন আমির হামজা (৩৩) নামে এক এসআই।
শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে টঙ্গী মিলগেট এলাকায় বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান মানিকগঞ্জ জেলা কোর্টে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়,
শুক্রবার সকালে মানিকগঞ্জ জেলার কন্ট্রোলরুমে কর্মরত এসআই আমির হামজা ও এএসআই হাসান ইজতেমার ময়দানে দায়িত্ব পালনের জন্য একটি মোটরসাইকেলে ইজতেমা ময়দানে যাচ্ছিলেন।
সকাল সোয়া ৬টার দিকে তাদের গাড়িটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিলগেট এলাকায় পৌঁছলে গাজীপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বলাকা পরিবহণের বাস তাদের সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে তারা উভয়েই মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে মহাসড়কে চলাচলরত পথচারীরা তাদের উদ্ধার করে টঙ্গীর শহিদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন সকালেই এএসআই হাসানের মৃত্যু হয়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন :
- জাতীয় নিরাপদ খাদ্য দিবস আজ
- শুরু হলো বিশ্ব ইজতেমা
- রমজান উপলক্ষে রংপুর বিএসটিআই এর ভেজাল প্রতিরোধ অভিযান
- অ্যাসিড নিক্ষেপ করে স্ত্রীকে হত্যার দায়ে সাবেক স্বামীর মৃত্যুদণ্ড
- সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ছাত্র সমাবেশ
- জামিনে মুক্তি পেলো পরকীয়ায় আসক্ত শফিকুল
- বিয়ের অনুষ্ঠানে আসার সময় মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু
- সাস নরসিংদীর আয়োজনে পিঠা উৎসব ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
- দাবিকৃত টাকা না পেয়ে বন্দর কুলাঙ্গার পুত্র কর্তৃক জন্মদাতা পিতা জখম
- লালমনিরহাটের সীমান্তে নিহত যুবকের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ
- বাণিজ্য মেলায় পঁচা-বাঁশি খাবার দিচ্ছে; সরাইসহ খোলা খাবারের দোকান
- ইজতেমার প্রথম পর্বে ময়দানে আসতে শুরু করেছেন মুসল্লিরা।
- নরসিংদীর রায়পুরায় অগ্রণী ব্যাংকের শাখা উদ্বোধন করলেন এমপি রাজু
- চাঁপাইনবাগঞ্জের বর্ষীয়ান সাংবাদিক ফয়সাল আজম অপু’র গ্লোবাল স্টার এওয়ার্ড লাভ
- রংপুর এ ১৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরর জন্য আলামত জব্দ
- কাজী নজরুল ইসলাম পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
- নামাজ পড়তে গিয়ে মসজিদের গ্লাসে ধাক্কা লেগে প্রাণ গেল যুবকের
