মরিশাসে কাচের বাক্সে চাপা পড়ে তিন বাংলাদেশির মৃত্যু

কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি ভারী বাক্স নামানোর কাজ চলছিল। কিন্তু দুর্ঘটনাবশত সেটি পড়ে যায় তিন বাংলাদেশি শ্রমিকের ওপর।

এতে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মরিশাসে নিজেদের কর্মস্থলেই প্রাণ হারান তাঁরা। নিহত তিন বাংলাদেশি হলেন মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) এবং সিকদার জুবায়েদ ইসলাম (২৫)।গতকাল বুধবার বিকেলে দেশটির উত্তরাঞ্চলের প্লেইন-দে-পাপাইয়েস এলাকার মসজিদ রোডে একটি প্রতিষ্ঠানের চত্বরে এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, শ্রমিকরা কনটেইনার থেকে ৪১টি কাচের পাতযুক্ত একটি বাক্স বের করছিলেন।

প্রতিটি কাচের পাতের আকার ছিল ছয় ফুট বাই আট ফুট। এ সময় ভারী বাক্সটি হঠাৎ উল্টে তাঁদের ওপর পড়ে। কাচের পাতগুলোসহ বাক্সটির নিচে পড়ে তিন শ্রমিকের কেউই প্রাণে বাঁচতে পারেননি। খবর পেয়ে প্লেইন-দে-পাপাইয়েস পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে।
পরে মরিশাস ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। তিনজনের লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়। সূত্র : ‘ল্য ডেফি মিডিয়া’ ও ‘ল্য মরিসিয়েন’ 

 

Share this news as a Photo Card