শারদীয় দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন দেওয়ান রবিন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন গোগনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক দেওয়ান রবিন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ উৎসব অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির বিজয়ের প্রতীক।

বার্তায় দেওয়ান রবিন আরও বলেন, নারায়ণগঞ্জে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের ঐতিহ্য রয়েছে। নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পাশাপাশি সকলের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা বজায় রাখা জরুরি।

তিনি দুর্গাপূজা উপলক্ষে জেলার বিভিন্ন পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উৎসব উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব পালনের আহ্বান জানান।

Share this news as a Photo Card