নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে কেন্দুয়া ও মদনে পৃথক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ দুপুরে কেন্দুয়া প্রেসক্লাব ও মদন রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে পৃথকভাবে এসব মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাংবাদিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
সাংবাদিক হত্যার সুষ্ঠু বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি এখন সময়ের দাবি ।
