হোস্টেলের ছয়তলা থেকে লাফিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

রাজধানীর মিরপুরে মহিলা হোস্টেলের ছয়তলা থেকে লাফিয়ে পড়ে রাদিয়া তেহরিন (১৯) নামে মিরপুর বাংলা কলেজের এক ছাত্রী মারা গেছেন।

সোমবার রাত ৮টার দিকে মিরপুর ১০ মহুয়া মঞ্জিল ব্যতিক্রম নামে একটি মহিলা হোস্টেলের ছয়তলা থেকে লাফিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন রাদিয়া। এ অবস্থায় স্থানীয়রা শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম জানান, রাদিয়া তেহরিন ব্যতিক্রম হোস্টেলে থেকে মিরপুর বাংলা কলেজে অনার্স প্রথম বর্ষে (বাংলা বিভাগ) পড়তেন। তিনি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাইফুল ইসলামের মেয়ে।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card