রাজশাহী পবায় ঋণের দায়ে এবং খাওয়ার অভাবে দুই সন্তানসহ স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক ব্যক্তি।
বৃহস্পতিবার দিবাগত রাতে পারিলা ইউনিয়নের বামনশেখর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মিনারুল ইসলাম, মনিরা বেগম, শিশু মিথিলা খাতুন ও মাহিম।
নিহতদের পাশে মিনারুলের লেখা দুই পাতার চিরকুট পাওয়া গেছে, যেখানে তিনি ঋণগ্রস্ততা ও খেতে না পাওয়ার কষ্টের কথা উল্লেখ করেছেন। সেখানে তিনি কারও বিরুদ্ধে অভিযোগ তোলেননি।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার গভীর রাতে মিনারুল প্রথমে স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করেন, এরপর নিজে আত্মহত্যা করেন।
মতিহার থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কালাম পরভেজ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এনএএন টিভি
Like this:
Like Loading...
Related
One Reply to “ঋণের দায়ে ২ সন্তানসহ স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা”
Comments are closed.