তাহসান খানের পর এবার তাদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন চিত্রনায়িকা শবনম বুবলী ।একুশে পদকপ্রাপ্ত মানবিক ফাউন্ডেশন বিদ্যানন্দ্যের মাধ্যমে এই কাজে অংশ নিয়েছেন তারকারা।
বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। মার্কেটের দোকানে থাকা সব পুড়ে ছাই হয়েছে! গোটা দেশজুড়ে বইছে শোক।
সাধারণ মানুষ থেকে তারকা, সবাই কাতর হয়ে পড়েছেন এই শোকে। এ ঘটনায় ইতোমধ্যে অনেকেই ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়িয়েছেন।
সেই তালিকায় এবার নাম উঠল চিত্রনায়িকা শবনম বুবলীর। বঙ্গবাজারে আগুনে পোড়া কাপড় কিনেছেন তিনি।
বুধবার (৫ এপ্রিল) ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে তিনি জানান, ‘বঙ্গবাজারের পুড়ে যাওয়া কিছু কাপড় আজ কিনে নিলাম বিদ্যানন্দর কাছ থেকে। যে টাকা পৌঁছে দেয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে।’
এরপরই অভিনেত্রী অন্যদের আহ্বান জানান। বলেন, ‘সবাইকে অনুরোধ করা হচ্ছে কিছু পুড়ে যাওয়া কাপড় কিনে হলেও ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য।’
এর আগে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এক লাখ টাকায় একটি লুঙ্গি কিনে নিয়েছেন। আবার চিত্রনায়ক জায়েদ খানও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন।
আরও পড়ুন:
- বঙ্গবাজারের লাখ টাকায় পোড়া জিন্স কিনলেন রাফসান
- নাটোরে রাস্তায় নামবে ফিটনেসবিহীন ২০০ বাস
- ৭০০ কোটি টাকার থোক বরাদ্দ চান ব্যবসায়ীরা
- সাংবাদিক সোহেলের উপর হামলাকারীকে গ্রেফতার দাবিতে মানববন্ধন
- ফায়ার সার্ভিসে হামলাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা : প্রধানমন্ত্রী
- অগ্নিকাণ্ডে যে ক্ষতি হয়েছে তা পূরণ করা সম্ভব নয়!!
- নরসিংদীতে বিএনপির ইফতার সেন্টারে তালা দেয়ার অভিযোগ
