মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আরও পাঁচ চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে।
সিআইডির একটি দল সোমবার খুলনা থেকে তাদের গ্রেফতার করে।
বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন সিআইডির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা।
তিনি বলেন, খুলনা থেকে গ্রেফতার পাঁচ চিকিৎসককে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।
তাদের মধ্যে দু’জনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার কথা রয়েছে। বাকিরা জবানবন্দি না দিলে রিমান্ড চাওয়া হবে।
এর আগের সাতজনসহ মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এ নিয়ে ১২ জন চিকিৎসক গ্রেফতার হলেন।
সিআইডি জানায়, নতুন গ্রেফতাররা হলেন ডা. মো ইউনুসজ্জামান খান তারিম (৪০),
ডা. লুইস সৌরভ সরকার (৩০), ডা. শর্মিষ্ঠা মন্ডল (২৬), ডা. মুসতাহিন হাসান লামিয়া (২৬) ও ডা. নাজিয়া মেহজাবিন তিশা (২৪)।
আরও পড়ুন :
- প্রেস কাউন্সিল থেকে সাংবাদিকদের আইডেন্টিটি কার্ড দেওয়া হবে; নাসিম
- শোকাবহ আগস্ট মাস উপলক্ষ্যে নিরন্তর ছুটছেন নেত্রী লায়লা কানিজ লাকী
- বাংলাদেশকে ভূমিকম্প সহনীয় রাষ্ট্র করার পদক্ষেপ
- নারায়ণগঞ্জ সড়কে রাস্তা দখল করে অবৈধ গাড়ি পার্কিং!
- ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ যাত্রী নিহত, আহত ৫
- ঢাকার ধামরাইয়ে ১৫ মিনিটের ব্যবধানে মারা গেল ১১টি গরু
- পাবনার ঈশ্বরদীতে স্বামীকে তালাক দিয়ে নারীর আত্মহত্যা
- পঞ্চগড়ে তিন চা কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা
- শায়েস্তানগরে পুলিশ ও বিএনপির সংঘর্ষ, দুই মামলায় আসামি ১২০০
- নতুন পিয়াজ আসতে নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে : কৃষিমন্ত্রী
- হোটেল থেকে আঃলীগ নেতার হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার

Comments are closed.