৮ ই মে মনোহরগঞ্জ উপজেলা নির্বাচনে প্রায় ৫৬ টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। সকাল হতে ভোটগ্রহণ শুরু হলেও ভোটারদের উপস্থিতি ছিল অনেকটাই কম। এ বিষয়ে বিভিন্ন সমর্থক ও জনসাধারণের কাছে গিয়ে প্রশ্ন করলে বিভিন্ন জনের বিভিন্ন মতামত উঠে আসে।এ সময় বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা পর্যবেক্ষণে ছিলেন। সরেজমিনে গিয়ে বিভিন্ন তথ্য পাথ্য সংগ্রহ করেন। যেখানে বেশ কয়েকজন প্রার্থী বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। তাদের মধ্যে যেমন আনারস প্রতীকের জাকির হোসেন ভোট সুষ্ঠু হয়নি বলে অভিযোগ করেন। তার মধ্যে বিভিন্ন মার্কা যেমন তালা ঘোরাসহ বেশ কিছু প্রতিক লক্ষ্য করা গেলেও ভোটারদের উপস্থিতি ছিল অনেক কম। এদিকে সমর্থকদের অনেকেই বলছেন ধান কাটার মৌসুম থাকায় পুরুষ ভোটাররা অনেকেই ভোট দিতে আসতে পারেনি, তবে বেশ মহিলা ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
অন্যদিকে বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিভিন্ন অভিযোগ এনে বলেন -ভাইস চেয়ারম্যান পদে বিলকিছ ১৮ টি কেন্দ্রে ঘুরে ভোট কারচুপি, তার সমর্থকদের হুমকি দমকি, গাড়ি ভাংচুরসহ নানা অভিযোগ করেন।
সকালে মনোহরগঞ্জ বিপুলাসার আহমেদ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ২ হাজার ৩১১ টি ভোটের মধ্যে ৬২ টি ভোট ও কাচি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ২ হাজার ৩৯২ ভোটের মধ্যে ৬৮ ভোট সহ বিভিন্ন কেন্দ্রের দৃশ্য উঠে আসে।
অভিযোগকারী জাকির হোসেন বলেন, স্থানীয় সরকার উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামের নিজ উপজেলা এটি তার সদস্য ও অনুসারীরা আব্দুল মান্নান চৌধুরীর পক্ষে কাজ করার অভিযোগ এনে এ নির্বাচন বাতিল করে নতুনভাবে নির্বাচন দেওয়ার অনুরোধ জানান প্রধানমন্ত্রীর কাছে।

Comments are closed.