কুমিল্লা সদরে বাথরুম থেকে গ্যাস বিস্ফোরণ

কুমিল্লা সদর দক্ষিণে বাথরুমে গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে এক ইউপি চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। নিহত ইউপি চেয়ারম্যানের নাম হাজী মো. শাহ জালাল।

তিনি উপজেলার ৫নং পশ্চিম জোড়কানন ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান।

বৃহস্পতিবার সকালে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

এ বিষয়ে চেয়ারম্যানের ছেলে সজিব জালাল  বলেন, আমার বাবার সব সময় ধূমপানের অভ্যাস ছিল।

তিনি ঘটনার দিন রাতে ভুলক্রমে নিজ হাতে সিগারেট জ্বালানো অবস্থায় বাথরুমে প্রবেশ করেন।

পরবর্তীতে বাথরুমের বায়োগ্যাস বিস্ফোরিত হয়ে আমার বাবার শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে যায়।

উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করানো হয়।

তাৎক্ষণিক ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে নেয়া হয়। সিঙ্গাপুর নেয়ার কথা থাকলেও অবস্থার অবনতি হওয়ায় নেয়া সম্ভব হয়নি।

চিকিৎসাধীন অবস্থায় আজ (বুধবার) ভোর ৬টায় তিনি মৃত্যুবরণ করেন।

সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ চৌধুরী জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট সংগ্রহ করি।

নিহতের কক্ষের বাথরুমে গ্যাস অপসারণের কোনো পদ্ধতি ছিল না।

তাই গ্যাসের কারণে অগ্নিদগ্ধ হয়েছেন বলে ধারণা করছি। বিষয়টি নিয়ে আরও তদন্ত করছি। বিস্তারিত পরে জানানো হবে।

এদিকে ইউপি চেয়ারম্যানের মৃত্যুর খবরে শোকের মাতম চলছে এলাকাজুড়ে।

 

আরও পড়ুন:

এনএএন টিভি