নোয়াখালীতে বীর মুক্তিযোদ্ধা হাজী মোবারক উল্ল্যাহ ফাউন্ডেশনের ইফতার বিতরন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ও বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর সীমানা সংলগ্ন স্থানে প্রতিষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা হাজী মোবারক উল্ল্যাহ স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ সালেহ আহম্মেদ সোহেল ব্যক্তিগত উদ্যোগে নাটেশ্বর ও নরোত্তমপুর ইউনিয়নের অসহায় লোকজনের মাঝে ইফতার সামগ্রী বিরতণ করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) বিকালে ডাঃ ছালেহ আহমেদ সোহেল এর নিজ বাড়ীতে উক্ত ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক কাজের ধারাবাহিকতার অংশ হিসেবে এ ইফতার সামগ্রী অসহায় লোকজনের মাঝে বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন কামাল, দীঘির পাড় জামে মসজিদ ও দারুল উলুম ইসলামিয়া মাদরাসা ও এতিমখানার সেক্রেটারী হাজী আনোয়ার মিজি, স্থানীয় মোঃ ইসমাইল মিয়াসহ এলাকার অন্যান্য ব্যাক্তিবর্গ।

ইফতার সামগ্রী বিতরন কালে তিনি বলেম, ডাঃ ছালে আহম্মদ বলেন, বীর মুক্তিযোদ্ধা হাজী মোবারক উল্ল্যাহ আমার পিতা ও সদ্য বিদায়ী আমার মমতাময়ী মায়ের রুহের মাগফিরাত কামনায় এলাকাবাসীর মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করেছি। এ ছাড়াও আমি বীর মুক্তিযোদ্ধা হাজী মোবারক উল্ল্যাহ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকায় বিভিন্ন সময় নিরিহ লোকজনকে সহযোগিতা করে থাকি। গরীব ছেলে-মেয়েদের লেখা-পড়া, বিয়ে-সাধি, বন্যা, দূর্যোগ মুহুর্তে এলাকায় ত্রাণ সমগ্রীসহ গরীব রোগীদেরকে ফ্রি চিকিৎসা দিয়ে থাকি। বয়স্কলোকদেরকে কোরআন শিক্ষা প্রশিক্ষণ চালু করেছি।
এসময় তিনি আরো বলেন, ৫ বছর আগ থেকে আমি স্কাইভিস মুক্ত আবাসিক শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করে আসছি।

 

 

এনএএন টিভি