অবরোধের সমর্থনে ভোলায় মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল

ভোলায় রবিবার থেকে বিএনপিসহ সমমনা দল ও জোটের ডাকা নবম ধাপের ৪৮ ঘন্টা অবরোধ কর্মসূচির সমর্থনে

ভোলায় মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।তিবেদক

এর আগে শনিবার রাতে জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে শহরের বরিশাল দালান চত্বরে পর্যন্ত এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

স্থানীয়রা জানান,

রাত সাড়ে ৯টার দিকে বিএনপি নেতা সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ছেলে সদর উপজেলা বিএনপির আহবায়ক

মো. আসিফ আলতাফের নেতৃত্বে নেতা-কর্মীরা মশাল জ্বালিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি শহরের মহাজনপট্টি দলীয় কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বরিশাল দালান এলাকায় গিয়ে শেষ হয়।

এসময় তারা আগামী ৪৮ ঘন্টা অবরোধ সর্বাত্মক সফল করার আহবান জানান।

এদিকে হঠাৎ করে মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল শুরু হওয়ায় শহরে যান চলাচলে কিছুটা ব্যঘাত ঘটে।

পরে সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তৎপর হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

তবে পুলিশ মশাল মিছিলকারীদের ধাওয়া দেওয়ার আগেই মিছিলকারীরা সটকে পড়েন।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card