“একটু পাশে দাঁড়াই” স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ৫’শত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন “একটু পাশে দাঁড়াই” এর উদ্যোগে অসহায় দুস্থ ৫০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) সকাল ১১টায় কুষ্টিয়া “ল” কলেজ মাঠে ঈদ উপহার বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন “একটু পাশে দাঁড়াই” এর সভাপতি মোস্তাফিজুর রহমান সুমনের সভাপতিত্বে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মেদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারসহ আরো অনেকে।

এনএএন টিভি / মোঃ মুনজুরুল ইসলাম