কাঁকড়ি নদীর পাড়ে ফেলে যাওয়া বস্তা থেকে ফুটফুটে শিশু উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাঁকড়ি নদীর পাড়ে ফেলে যাওয়া বস্তার ভেতর থেকে জীবিত এক ফুটফুটে সুন্দর শিশুকে উদ্ধার করা হয়েছে।

বর্তমানে শিশুটিকে রামচন্দ্রপুর গ্রামের সাখাওয়াত হোসেন সবুজের হেফাজতে রাখা হয়েছে।

শুক্রবার (০৮ সেপ্টেম্বর) বিকেলে কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর কলাবাগান বাজার এলাকা থেকে এ কন্যা শিশুকে উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায়, কে-বা কারা বস্তার মধ্যে শিশুটিকে রেখে নদীর পাড়ে ফেলে যায়। স্থানীয় লোকজন বস্তাটি খুলে ভেতরে কম্বল মোড়ানো অবস্থায় নবজাতককে দেখেন।

উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নির্দেশে শিশুটিকে রামচন্দ্রপুর গ্রামের সাখাওয়াত হোসেন সবুজের হেফাজতে রাখা হয়েছে।

 

রামপুরনচন্দ্রপুর গ্রামের বাসিন্দা নূর হোসাইন রাজিব জানান,

শুক্রবার বিকেল আনুমানিক সাড়ে তিনটার দিকে স্থানীয় এক কৃষক হানিফ মিয়া নদীর ধারে কচুর ফুল সংগ্রহ করতে গেলে একটি সাদা বস্তা দেখতে পান।

পরে এতে কিছু একটা থাকতে পেরে সন্দেহ হওয়ায় স্থানীয়দের জানালে লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে।

সঙ্গে সঙ্গেই শিশুটিকে স্থানীয় এক চিকিৎসকের কাছে কাছে নিয়ে যাওয়া হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বলেন, “আপাতত নবজাতককে সবুজ নামের এক ব্যক্তির বাড়িতে রাখা হয়েছে।

তার স্ত্রী সদ্য মা হয়েছেন। তাই শিশুটিকে বুকের দুধ খাওয়ার জন্য সবুজ ও তার স্ত্রীর হেফাজতে রাখা হয়েছে।

শনিবার এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন উপজেলা নির্বাহী অফিসার ও সমাজসেবা অধিদপ্তর।”

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন বলেন, “নবজাতকের আনুমানিক বয়স তিন থেকে চার দিন।

তাই মায়ের দুধ খাওয়ানোর জন্য আপাতত সবুজ ও তার স্ত্রীর হেফাজতে রাখা হয়েছে।

শনিবার আমরা তার বিষয়ে আরও তথ্য সংগ্রহ করে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবো।”

 

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card