ঝিনাইদহের কালীগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ৫৪ বোতল উইনকারেজ, ফেনসিডিলসহ এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ৯টা ১০ মিনিটে উপজেলার কাশিপুর রেলক্রসিং এলাকায় তাকে আটক করে এসআরবি-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা।
আটককৃত যুবক মো. শোভন (২১) ইসলামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার পুরাতন তেঁতুলিয়া গ্রামে।
গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানের বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামুল মুবিন সরকার।
