কুয়াকাটায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

পটুয়াখালীর কুয়াকাটায় বেড়া‌তে এসে সড়ক দুর্ঘটনায় নাবিলা নুসরাত (৩২) নামের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) রা‌তে আজিমপুর গ্রামের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত নাবিলা বরিশাল সদর উপজেলার ডা. মাইনুল ইসলাম শুভর স্ত্রী।

স্থানীয়রা জানান, শুক্রবার ঢাকার আদাবর থেকে নাবিলা, তার স্বামী শুভ ও আরও দুই সহকর্মী কুয়াকাটা বেড়া‌তে আসেন। শনিবার বিকালে তারা মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ বিহারে ঘুরতে যান। সন্ধ্যার পরে সেখান থেকে ইজিবাইকযোগে কুয়াকাটা ফেরার পথে বটতলা এলাকায় পৌছলে তাদের ইজিবাইকটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে পড়ে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে নাবিলার মাথায় গুরুতর জখম হয়।

এরপর, স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয‌্যা বি‌শিষ্ট স্বাস্থ‌্যকম‌প্লে‌ক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কলাপাড়া উপ‌জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাবিলাকে মৃত ঘোষনা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত ইলিয়াস তালুকদার বলেন, প‌রিবা‌রের সদস‌্যদের কোন আপ‌ত্তি না থাকায় মর‌দেহটি পোষ্টম‌র্টেম ছাড়াই হস্তান্তর করা হ‌য়েছে। ত‌বে ইজিবাইক চালক‌কে খোঁজা হ‌চ্ছে।

 

Share this news as a Photo Card