বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষঢ়যন্ত্রমূলক ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন খাগড়াছড়িতে।
গোপন তৎপরতায় মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) বিকেলে জেলা শহরের সরকারি স্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শাপলা চত্বর মুক্ত মঞ্চে গিয়ে সমাবেশ করে।

খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লা আল নোমান সাগর এর সভাপতিত্বে এসময় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি যুগ্ন সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বিশেষ অতিথি খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এমএন আবছার, খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ন সম্পাদক মোশারফ হোসেন , খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ন সম্পাদক অনিমেষ চাকমা রিংকু , খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, খাগড়াছড়ি জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষযক সম্পাদক নজরুল ইসলাম, খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক একরাম হোন রানা,
বক্তারা বলেন, গুপ্ত বাহিনী সারাদেশ ষড়যন্ত্রের জাল তৈরি করছে। তারা তারেক রহমানসহ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। অদৃশ্য শক্তির দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেয়া হবে বলে হুশিয়ারি জানিয়ে জনগণকে বোকা বানিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করা যাবেনা বলে জানান। বক্তব্যে এ সময় বক্তারা ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে বলে হুশিয়ারী দেন নেতৃবৃন্দরা।
এনএএন টিভি / বিপ্লব তালুকদার
