গাজীপুরে ঝুটের গুদামে আগুন

গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সাড়ে ১১টার দিকে বেলতলী এলাকার বয়েজার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আগুন নেভাতে বর্তমানে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।

কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ফাইটার মো. সাগর বলেন, ‘আমরা ১১টা ৫০ মিনিটে খবর পাই। ১১টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট পৌঁছায়। এরপর আরও চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা আগুন নেভানোর জন্য চেষ্টা করছেন।’

আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কোনো তথ্য জানা যায়নি।

বিস্তারিত আসছে…

এনএএন টিভি