চাষাড়ায় মার্চ ফর ইনসাফ

ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ ২৬ অক্টোবর দুই স্থানে কর্মসূচী পালন করা হবে। দুপুর ২টায় সাইনবোর্ড ও বিকেল ৪টায় চাষাঢ়ায় কর্মসূচী হবে।

গত ৭ অক্টোবর থেকে ইনকিলাব মঞ্চের কর্মসূচী বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে ৬ নভেম্বর টেকনাফ জিরো পয়েন্টে পথসভার মাধ্যমে ৩১ দিনের এই কর্মসূচি শেষ হবে।

ইনকিলাব মঞ্চের তিন দাবি হলো-ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা; জুলাই গণভোটের গণরায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন; এবং পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে, সন্ত্রাসবাদ, ভয়ভীতি বা সহিংসতার মামলায় কাউকে গ্রেফতার করে জনগণের কণ্ঠ রুদ্ধ করা যাবে এমন ধারণা ভুল। ডিসেম্বরের সমাবেশের মাধ্যমে সরকারকে এ বিষয়ে বার্তা দিতে চায় সংগঠনটি।

 

 

এনএএন টিভি

Share this news as a Photo Card