চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে গিয়ে গ্রাহকের মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে গিয়ে বখতিয়ার রহমান নামে এক গ্রাহকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টায় আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

বখতিয়ার রহমান উপজেলার ভেদামারী গ্রামের রফিউদ্দিন মোল্লার ছেলে।

তার ভাই আবুল হোসেন জানান, আজ সকালে ফুয়েল কার্ড নিতে বখতিয়ার আলমডাঙ্গা উপজেলা চত্বরে লাইন দাঁড়ায়। প্রচণ্ড ভিড়ে বখতিয়ার অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাকে একটি স্থানীয় বেসরকারি ক্লিনিকে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বনি ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Share this news as a Photo Card