টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস

আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিসের কর্মীরা কারখানার ভেতরে আটকে পড়া কয়েকজন শ্রমিককে উদ্ধার করেছেন ।

আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগে সকাল সোয়া ১০টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গীর চেরাগআলী এলাকায় অবস্থিত ওষুধ কারখানার বহুতল ভবনে আগুন লাগে। প্রথমে কারখানা কর্তৃপক্ষ নিজেরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে তাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনসহ আশপাশের বিভিন্ন স্টেশন থেকে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। সবমিলিয়ে ২১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সোয়া তিন ঘণ্টার চেষ্টায় দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুনায়েদ জানান, কারখানাটিতে ওষুধ উৎপাদন করা হতো। আগুনে পাশাপাশি থাকা দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি ভবনের দ্বিতীয় ও চতুর্থ তলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, আগুনের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় আশপাশের স্টেশন থেকে আরও ইউনিট যুক্ত করা হয়। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কারখানার ভেতরে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 

এনএএন টিভি

 

Share this news as a Photo Card