তরুণীদের আপত্তিকর ভিডিও কেনাবেচা করা চক্রের ৯ সদস্য গ্রেফতার

সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণীদের আপত্তিকর ভিডিও দেশ-বিদেশে কেনাবেচা করা একটি চক্রের নয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেফতারকৃত ব্যক্তিদের মধ্যে চক্রটির মূলহোতাও রয়েছে।

রোববার (২১ মে) দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে গ্রেফতারদের নাম-পরিচয় জানায়নি সিআইডি।

সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন,

‘চক্রটি তরুণীদের ব্লাকমেইল করে আপত্তিকর ভিডিও দেশ-বিদেশে কেনাবেচা করতো। মূলত টেলিগ্রামকেন্দ্রিক এসব ভিডিও আদান-প্রদান করা হতো।

আজাদ রহমান আরও বলেন,

‘গ্রেফতারকৃতদের সম্পর্কে বিস্তারিত জানাতে দুপুরে সিআইডি সদর দফতরে সংবাদ সম্মেলন করা হবে। সেখানে বিস্তারিত জানাবেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া।’

আরও পড়ুন :

এন এ এন টিভি