তৈমুর আলম খন্দকার এর শারীরিক সুস্থতার জন্য দোয়া ও মিলাদ মাহফিল

প্রবীণ রাজনীতিবিদ ও সমাজকর্মী বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয় ও মুসলিম একাডেমীর প্রতিষ্ঠাতা ড. তৈমুর আলম খন্দকার শারীরিক ভাবে অসুস্থ। শুক্রবার বাদ এশা মাসদাইড় বাজার এলাকাবাসীর উদ্যোগে ড. তৈমুর আলম খন্দকার এর শারীরিক সুস্থতার জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।