রাজধানীর সোনারগাঁও ক্রসিংয়ের সামনে থেকে বৃহস্পতিবার রাতে ছিনতাইয়ের অভিযোগে সোহাগ হোসেন (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এসময় তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়। তাদের দাবি, এই ব্যক্তি দিনে সেলুনে চাকরি করে, আর রাতে ছিনতাই করে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করে বলেন, সোহাগ মূলত ছিনতাইকারী।
তার নিজস্ব একটি চক্র আছে। তারা মূলত বাসগুলোকে টার্গেট করে। বাসে উঠে কৃত্রিম ভিড় সৃষ্টি করে।
পরে যাত্রীদের মোবাইল কিংবা মানিব্যাগ ছোঁ মেরে নিয়ে যায়। এ সময় কেউ বাধা দিলে ছুরি মেরে পালিয়ে যায়।
তিনি আরও বলেন,
বৃহস্পতিবার রাতে সোহাগ ও তার সহযোগীরা এমন ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। এসময় পুলিশ সেখানে গেলে তারা পালানোর চেষ্টা করে।
পরে ধাওয়া দিয়ে ছুরিসহ সোহাগকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সোহাগ জানায়, সে একটি সেলুনে চাকরি করে। চাকরি শেষে সে ছিনতাই করে।
আরও পড়ুন :
- এক ওড়নায় ঝুলছিলেন স্বামী-স্ত্রী
- জামালপুরে ত্রিমুখী সংঘর্ষে ব্যবসায়ীসহ নিহত ৩
- শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মতবিনিময় পদক প্রাপ্ত, শহীদ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার প্রস্তুতি সভা
- বিএনপি আন্ডারগ্রাউন্ড সংগঠনে রূপান্তরিত হয়েছে : তথ্যমন্ত্রী
- প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল চেয়ে রিট
- রূপগঞ্জে দুই প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪” গুরুতর আহত ৪
- নরসিংদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৩ উদযাপিত হয়েছে
- পেঁয়াজ নিয়ে অস্থিরতা: যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- তফসিলের বৈধতা নিয়ে রিটের আদেশ সোমবার

Comments are closed.