নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে ;শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা ও মোমবাতি প্রজ্বলন;করা হয়েছে।
১৪ ডিসেম্বর ২০২৩ সকালে জেলা প্রশাসক এর অফিসে অতিরিক্ত জেলা প্রশাসক চিত্রা শিকারীর সভাপতিত্বে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে
শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম।
মহান মুক্তিযুদ্ধে দেশপ্রেমের আদর্শে বলীয়ান শহিদ বুদ্ধিজীবীদের অবদানের কথা স্মরণ করে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট
তাঁর বক্তব্যে শহিদ বুদ্ধিজীবীদের আদর্শে অনুপ্রাণিত হয়ে শোককে শক্তিতে রূপান্তরিত করে
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে উন্নয়নের অগ্রযাত্রায় শরিক হওয়ার জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান।
পরে সন্ধ্যায় শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয় ও বাসভবন সংলগ্ন সড়কে অনুষ্ঠিত মোমবাতি প্রজ্বালনে বিভিন্ন দপ্তর ও সামাজক- সাংস্কৃতিক- রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ার,
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরীন, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল মোতালিব পাঠান,
সাবেক সহকারী কমান্ডার লস্কর আলী মিয়া ,গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোঃ আফসার উদ্দিন,
নরসিংদী শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী খন্দকার তোফাজ্জল হোসেন,এলজিইডির সিনিয়র প্রকৌশলী তোফাজ্জল হোসেন,
নরসিংদীপৌরসভা নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান মনির,নরসিংদী সদর উপজলোর সহকারী কমশিনার (ভূমি) মেহেদী হাসান কাউছার,
নরসিংদীসদর উপজেলা প্রকৌশলী মো: শাহ আলম মিয়া, সড়ক ও জনপদ বিভাগ সহকারী প্রকৌশলী সাইদুর রহমান,
নরসিংদী জেলা পরিষদ সহকারী প্রকৌশলী নুর ই ইলহাম, নরসিংদী পৌরসভা সহকারী প্রকৌশলী কৃষ্ণ দয়াল রায় সহ অন্যান্য সদস্যবৃন্দ ।
আরও পড়ুন :
- ফতুল্লায় আবারও হাত-পাঁ বাধা লাশ উদ্ধার
- খাগড়াছড়িতে অপহৃত ৩ ইউপিডিএফ সদস্যকে উদ্বার
করেছেন নিরাপত্তা বাহিনী সদস্যরা
- র্যাবের পাশাপাশি ঢাকা সহ সারাদেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন
- ইতালি আওয়ামীলীগ বলোনিয়া শাখার ত্রিবার্ষিক সম্মেলন
- মহাখালীর ফিলিং স্টেশনে বিস্ফোরণে আরও ১ জনের মৃত্যু
- নরসিংদী রায়পুরায় আধুনিক কবরস্থান নির্মাণে ২০লক্ষ টাকা অনুদানের ঘোষনা
- মহাখালীর ফিলিং স্টেশনে বিস্ফোরণে আরও ১ জনের মৃত্যু
- বিএনপি আন্ডারগ্রাউন্ড সংগঠনে রূপান্তরিত হয়েছে : তথ্যমন্ত্রী
- নরসিংদী রায়পুরায় আধুনিক কবরস্থান নির্মাণে ২০লক্ষ টাকা অনুদানের ঘোষনা

Comments are closed.