নরসিংদীর রায়পুরায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

নরসিংদীর রায়পুরায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা হলেন রফিকুল ইসলাম (রবি), সোহরাব মিয়া ও মতিন মিয়া সহ এলাকাবাসী।আজ বিকালে নরসিংদীর রায়পুরা উপজেলার নলবাটা মধ্যপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে এক সংবাদ সম্মেলনে অনলাইনের মাধ্যমে রফিকুল ইসলাম (রবি), সোহরাব মিয়া ও মতিন মিয়ার বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদের প্রতিবাদ জানানিয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।

লিখিত বক্তব্য পাঠ করেন রফিকুল ইসলাম রবি তিনি বলেন, কিছু কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মান মর্যাদা ক্ষুণ্ন করতে এবং এলাকায় বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে অসত্য মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রচার করছে। এসময় তিনি এসব মিথ্যা সংবাদ প্রকাশকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন সোহরাব মিয়া ও মতিন মিয়া। তারা বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা নষ্ট করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করিয়েছেন। প্রকৃত ঘটনা আড়াল করে তাদের মানসিকভাবে হয়রানি করার জন্য অপচেষ্টা করছেন।

এ সংবাদ সম্মেলনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।এলাকাবাসী বক্তব্যে বলেন,মানুষকে অহেতুক হয়রানি না করে সঠিক তত্ত্বের মাধ্যমে যাচাই-বাছাই না করে বিভ্রান্তিকর সংবাদ প্রচার না করার জন্য সবাইকে আহ্বান জানান।

 

বশির আহম্মদ মোল্লা / এনএএন টিভি

Share this news as a Photo Card