নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনার পাইকগাছায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন, বিএনপি, পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজসহ উপজেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠন ভিন্ন ভিন্ন আয়োজনের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন করেছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আনন্দ শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, বৈশাখী মেলা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান গ্রাম বাংলার নানা ঐতিহ্য তুলে ধরেন। পরে উপজেলা পরিষদ চত্বরে বৈশাখী মেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ইফতেখারুল ইসলাম শামীম, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত উৎপল কুমার বাইনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

অপরদিকে এবারই প্রথম বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলা নববর্ষ জাঁকজমকপূর্ণ ও উৎসব মূখর পরিবেশে পালিত হয়েছে। আনন্দ শোভাযাত্রায় গ্রাম বাংলার অতীত ঐতিহ্যের সঙ্গে ধানের শীষ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিফেস্টুন নেতা-কর্মীদের হাতে শোভা পায়। উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সরকারি কলেজের সামনে বৈশাখী সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন এর সঞ্চালনায় আনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন ডাবলু ও এডভোকেট জিএম আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সদস্য তুষার কান্তি মন্ডল, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সেলিম রেজা লাকি, মোস্তফা মোড়ল ও এসএম মোহর আলী, বিএনপি নেতা এডভোকেট সাইফুদ্দিন সুমন, মনিরুল ইসলাম মনি মোল্লা, মিজান জোয়ার্দার, মফিজুল ইসলাম টাকু, আসাদুজ্জামান ময়না, আসাদুজ্জামান খোকন, আব্দুল মজিদ গোলদার, মেছের আলী সানা, আবুল কাশেম, প্রভাষক আবু সালেহ মোঃ ইকবাল, মাষ্টার বাবর আলী গোলদার, হাবিবুর রহমান, এসএম নাজির আহমেদ, আবু মুছা সরদার, তোফাজ্জল হোসেন, আনোয়ারুল ইসলাম, লক্ষীরাণী গোলদার, বাসন্তী মন্ডল, ইমদাদুল হক, ইউপি সদস্য আবু হাসান, আবু হুরায়রা বাদশা।
এছাড়া পৌর বিএনপির আহ্বায়ক আসলাম পারভেজ এর নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা শেষে আসলাম পারভেজ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা লাকি, যুগ্ম আহ্বায়ক কামাল আহমেদ সেলিম নেওয়াজ ও মোস্তফা মোড়ল, সাংবাদিক জি এম গফুর, মিরাজুল ইসলাম মিরাজ, আতাউর রহমান, মোঃ জিয়াউদ্দীন নায়েব, যুবদলের আহ্বায়ক জি এম রুম্তম, সদস্য সচিব আনারুল ইসলাম, ছাত্রদল নেতা সোহেল রাশেদ জনি, শাহাবুদ্দিন আহমেদ, মোশাররফ হোসেন বাবুল, ছাত্রদলের আহ্বায়ক আরিফুজ্জামান, সদস্য সচিব সবুজ। অনুরূপভাবে উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক এর নেতৃত্বে শোভাযাত্রা শেষে শহীদ মিনারে
এসএম ইমদাদুল হকের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা শেখ ইমাদুল ইসলাম, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক তৌহিদুজ্জামান মুকুল, উপজেলা বিএনপির সদস্য শেখ বেনজির আহমেদ লাল, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, আবু তালেব, এডভোকেট একরামুল হক বিশ্বাস, সরদার ফারুক আহমেদ, আবু তালেব, ইমরান সরদার, সাইফুল ইসলাম তারিক, হবি মোল্লা, মোস্তাফিজুর রহমান লিপটন, ফয়সাল রাশেদ সনি, আবুল বাশার বাচ্চু, আনারুল ইসলাম, ইব্রাহিম গাজী, নাজির আহমেদ, ওবায়দুল্লাহ, সাদ্দাম হোসেন, সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দল নেতা ইউনুস মোল্লা।
