নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের প্রয়াত সিনিয়র সহ-সভাপতি এনামুল হক প্রিন্সের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবে সিনিয়র সহ-সভাপতি কবি ও সংগঠক প্রয়াত এনামুল হক প্রিন্সের স্মরণসভা ও দোয়া মাহফিল নারায়ণগঞ্জ ক্লাবের ক্যাফেটোরিয়া হলে অনুষ্ঠিত হয়েছে।

২২ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪:৩০ মিনিটে নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বিশিষ্ট সংবাদকর্মী এম আর হায়দার রানার সঞ্চালনায় নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সচেতন পত্রিকার সম্পাদক প্রকাশক আলহাজ্ব কাজী মোহাম্মদ ইসলাম মিয়ার সভাপতিত্বে প্রাতঃ এনামুল হক প্রিন্স স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মৃতিচারণ করেন যথাক্রমে, প্রয়াত এনামুল হক প্রিন্সের বড় ভাই নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের স্থায়ী সদস্য একেএম মোজাম্মেল হক,বর্ণ-সাহিত্য পত্রের প্রকাশক ও সম্পাদক আবু রায়হান,শীতলক্ষা হজ এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক এস এম ইলিয়াস মামুন ও নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক আলহাজ্ব দ্বীল মোহাম্মদ দিলু প্রমূখ |

এছাড়াও প্রয়াত এনামুল হক প্রিন্সের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আলোচনা করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন স্থায়ী সদস্য আলী হায়দার সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক মুক্তার হোসেন সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর ডালিম প্রচার সম্পাদক গোলাম মোস্তফাএবং সচেতন পরিবারের অন্যতম সদস্য সিএনএন বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম শাহীন ।

বক্তারা প্রয়াত এনামুল হক প্রিন্সের জীবদ্দশায়ার বিভিন্ন কর্মময় সুন্দর জীবন এবং অবদানের উপর আলোকপাত করেন সকলেই তার চমৎকার চরিত্র ও আচার ব্যবহারের ভুলুশি প্রশংসা করেন পাশাপাশি এনামুলক প্রিন্স চলে যাওয়ায় শুধু নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবই নয় নারায়ণগঞ্জের সাহিত্য অঙ্গন সহ বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত বিভিন্ন সংগঠনগুলো প্রয়াটি প্রিন্সের বিয়োগে অপরিণীয় ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে আলোচকগণ দাবি করেন।পরিশেষে অনুষ্ঠানের প্রধান আলোচক আলহাজ্ব কাজী মোঃ িইসলাম মিয়া আবেগ জড়িত কন্ঠে এনামূল হক প্রিন্সের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন এবং তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন | পরিশেষে সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।

 

 

শাহজাহান চৌধুরী মাসুম/ এনএএন টিভি

Share this news as a Photo Card