নারায়ণগঞ্জে ড্রেনে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

নারায়ণগঞ্জের ফতুল্লায় আনুমানিক ৪৮ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ (১ মে) সকাল সাড়ে ৯টায় ফতুল্লার শিহাচর নূর মসজিদ সংলগ্ন পয়ঃনিষ্কাশন ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফতুল্লা থানার ওসি শরিফুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে ড্রেন থেকে অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৪৫ বছর হবে। তার বিস্তারিত নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

এনএএন টিভি

Share this news as a Photo Card