খুলনার পাইকগাছা উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামূল হক, পৌর বিএনপির আহবায়ক ও সাবেক ছাত্রনেতা আসলাম পারভেজ, যুবদল নেতা ইমরান হোসেনসহ ১২নেতা-কর্মীর নামে চাঁদাবাজি মামলা প্রত্যাহার ও দখলবাজ-চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় দিকে উপজেলা সদরে ব্যানার-প্লাকাড নিয়ে হাজার হাজার নারী-পুরুষ উপজেলা পরিষদের সামনে মেইন সড়কে
মানববন্ধন কর্মসূচিতে যোগ দেয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিন করে বাজার চৌরাস্তা মোড়ে সমাবেশ করে। সমাবেশে বক্তারা সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু ও রশীদুজ্জামানকে জড়িয়ে অভিযোগ করেন এক সময়ের সন্ত্রাসী সংগঠন মৃনাল বাহীনির নেতা সত্যজিৎ-শিবপদ উপজেলা বিএনপি’র এক শীর্ষ নেতার আশ্রয় ও ইন্ধনে হয়রানী মূলক মিথ্যা মামলাটি করেছেন। এতে সহযোগীতা করেছেন লতার দখলবাজ আবু মুছা। বক্তারা আরো অভিযোগ করেন এ বাহিনী সবুজ মৎস্য খামারের ৭শত বিঘার চিংড়ি ঘের দখল করতে ব্যর্থ হয়ে এসএম এনামূল-আসলামসহ ১২ নেতা-কর্মীর নামে মনগড়া মিথ্যা মামলা করেছেন। এছাড়া শ্রমিকলীগ নেতা অনলাইন জুয়ার মাষ্টার মাইন্ড স্বপ্নীল’কে পুলিশ গ্রেপ্তার করলে তাকে ছাড়ানোর জন্য বিএনপি’র শীর্ষ নেতার তদবীরসহ দখলবাজ-সন্ত্রাসী কর্মকান্ডের কারনে বিএনপির তৃনমুল নেতা-কর্মীরা বিভ্রান্তী হয়ে পড়েছেন। সমাবেশে এসব চিহ্নিত ব্যক্তিদের দ্রুত
গ্রেফতারের দাবি জানানো হয়। ছাত্রদলের উপজেলা কমিটির সাবেক আহবায়ক জিএম মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ ইউনুছ মোল্লার সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন
উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর এসএম ইমদাদুল হক, জেলা বিএনপির সদস্য শেখ ইমাদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক তৌহিদুজ্জামান মুকুল, শেখ বেনজীর আহমেদ লাল, সাংবাদিক জি এ গফুর, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, সাবেক পৌর কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্তিক, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, ব্যবসায়ী শিবপদ মন্ডল, মৎস্য আড়ৎদারের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ব্যবসায়ী রেজাউল ইসলাম, মাষ্টার জয়দেব কুমার রায়সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এনএএন টিভি / তৃপ্তি রঞ্জন সেন
