চুয়াডাঙ্গার দামুড়হুদায় পিকনিকের বাসের ধাক্কায় মফিজ মিয়া (৬২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।
আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০ দিকে দর্শনা-মুজিবনগর সড়কের তালসারি মোড়ে এদূর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত বৃদ্ধ মফিজ মিয়া উপজেলার নাটুদহ ইউনিয়নের চন্দ্রবাস গ্রামের মৃত. তৈয়ব আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে মফিজ মিয়া ব্যক্তিগত কাজে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে তালসারি নামক স্থানে পৌছালে একটি দ্রুতগতির পিকনিকের বাস পিছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় মফিজ মিয়াকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা মডেল থানার (ওসি) আলমগীর কবীর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন , বাসটি আটক করা হয়েছে, চালক পলাতক রয়েছে। সাতক্ষীরা থেকে মুজিবনগরে পিকনিকের উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি। এ বিষয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনএএন টিভি / শামসুজ্জোহা পলাশ
