প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর লক্ষ্য করে পাটকেল নিক্ষেপের ভিডিও ভাইরাল

সড়কপথে বরিশাল যাত্রাকালে মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুর ব্রিজ নামক স্থানে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ি-বহরকে লক্ষ্য করে পাটকেল বা ইটের অংশ সাদৃশ্য বস্তু নিক্ষেপ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ৷ এতে জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

তবে বহরে থাকা গাড়ির চাকার সঙ্গে ওই ইটের খোয়া উঠে আসতে পারে বলে ধারণা করছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) সকাল ৮ টা ৪৬ মিনিটে প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চল সফরে বরিশাল যান। পথিমধ্যে বিএনপি নেতাকর্মীদের সাথে হাত নাড়িয়ে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ঢাকা-বরিশাল মহাসড়কের সাধুরব্রিজ বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় হঠাৎ পাথর সাদৃশ্য একটি বস্তু নিরাপত্তা বাহিনীর গাড়িতে লাগতে দেখা যায়। পরবর্তীতে প্রধানমন্ত্রীর গাড়ি বহর সেখান থেকে স্বাভাবিকভাবেই স্থান ত্যাগ করে।

এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, আমাদের ধারণা বহরে থাকা গাড়ির চাকার সঙ্গে ওই ইটের খোয়া উঠে আসতে পারে। এরপরও আমাদের তদন্ত চলছে।