সরকারের পদত্যাগের দাবিতে নতুন করে বিএনপির ডাকা অবরোধের বিরুদ্বে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য
প্রয়াত নাসিম ওসমান তনয় আজমেরী ওসমানের নেতৃত্বে গাড়ি বহর, মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত ৩৬ ঘন্টার অবরোধের ডাক দেন বিএনপি, এই অবরোধের বিরুদ্ধে শান্তি শোভাযাত্রা কর্মসূচি পালন করেছেন যুবনেতা আজমীর ওসমান।
বুধবার (১৩ ডিসেম্বর ) দুপুরে তার নেতৃত্বে আল্লামা ইকবাল রোড থেকে মিছিলটি বের হয়। এসময় অবরোধ বিরোধী স্লোগান দেন নেতাকর্মীরা।
শোভাযাত্রাটি চাষাড়া হয়ে পাঠানটুলি, সিদ্ধিরগঞ্জ, চিটাগাংরোড, সাইনবোর্ড, নিতাইগঞ্জ হয়ে আল্লামা ইকবাল রোড এসে নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় করেন আজমেরী ওসমান। পরে নেতাকর্মীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা কাজী আমীর, হামিদ প্রধান, খায়রুদ্দিন মোল্লা, মো. নাসির, মো. সুমন,
মো. মনির হোসেন, মো. হোসেন, ইফতি, শাকিল, সেন্টু রহমানসহ বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের কর্মী-সমর্থকরা।
আরও পড়ুন :
- ‘৭ জানুয়ারি নির্বাচন নয়, শুধু ফল ঘোষণা হবে’
- ১২ ডিসেম্বর মুক্তিযুদ্ধের ইতিহাসে নরসিংদী হানাদার মুক্ত দিবস পালিত
- র্যাবের পাশাপাশি ঢাকা সহ সারাদেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন
- মঙ্গলবার থেকে ফের ৩৬ ঘণ্টার অবরোধ ঘোষণা বিএনপির
- নরসিংদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৩ উদযাপিত হয়েছে
- মঙ্গলবার থেকে ফের ৩৬ ঘণ্টার অবরোধ ঘোষণা বিএনপির
- এন এ এন টিভি এর চেয়ারম্যান আনোয়ার হোসেন রিকুর ফুপাতো ভাই ওয়াহিদুর রহমান আর নেই
