ভোলাহাটে ২ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৪

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার একটি কেন্দ্রের পাশে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৪ জন।

বুধবার (৮ মে) সকাল ১০টার দিকে উপজেলার পাঁচটিকরি আলিম মাদরাসা কেন্দ্রের কাছে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা সূর্ত্রে জানা যায়, কেন্দ্রে যাওয়ার আগেই চেয়ারম্যান প্রার্থী আব্দুল খালেক ও আনোয়ারুল ইসলামের সমর্থকরা তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্যের ঘটনা ঘটে । এতে চারজন আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার জানান, ভোট কেন্দ্রের সীমানার বাইরে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।