রাজধানীর মহাখালীর রয়েল ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিনজন।
সোমবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকেৎ চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।
নিহতের নাম আমির হোসেন (৩২)। বিস্ফোরণে তার দেহের ৩৫ শতাংশ অংশ পুড়ে গিয়েছিল বলে জানা গেছে।
এর আগে, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রকৌশলী খায়ের গাজী (৪৪)।
রবিবার (১০ ডিসেম্বর) রাত পৌনে দশটার দিকে মারা যান মো. সালাউদ্দিন (৩৮) নামের আরেকজন।
গত বুধবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মহাখালী বাস টার্মিনালের বিপরীত পাশে রয়েল ফিলিং স্টেশনের বিস্ফোরণ ঘটে।
এতে আটজন দগ্ধ হন। এ ঘটনায় একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও এখনও চিকিৎসা নিচ্ছেন পাঁচজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
আরও পড়ুন :
- তফশিলের বৈধতা নিয়ে রিটের আদেশ আজ
- নরসিংদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৩ উদযাপিত হয়েছে
- নরসিংদী রায়পুরায় আধুনিক কবরস্থান নির্মাণে ২০লক্ষ টাকা অনুদানের ঘোষনা
- সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জিয়াউর রহমান এমপি
- যুদ্ধবিরতির প্রস্তাব আটকানোয় যুক্তরাষ্ট্রকে ইসরাইলের ধন্যবাদ
- হানাহানি-সাম্প্রদায়িক উত্তেজনার জন্য ভুয়া অনলাইন দায়ী
- নাশকতার মামলায় বিএনপির ১ জনের কারাদণ্ড, খালাস ৩৮
- স্বামীর খোঁজে বাংলাদেশে এসে নিরাশ হয়ে ফিরলেন ভারতীয় তরুণী

Comments are closed.