চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সদস্য, রাঙ্গুনিয়া আলম শাহ পাড়া কামিল মাদ্রাসা,
কালাগাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রী কলেজের অন্যতম প্রতিষ্টাতা শিক্ষাবিদ মরহুম সৈয়দ আহমদ তালুকদার (বি. কম)’র কনিষ্ঠ সন্তান
উত্তর রাঙ্গুনিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ মঈন উদ্দীন তালুকদার কলেজের গভর্ণিং বডির বিদ্যোৎসাহী সদস্য মনোনীত হয়েছেন।
গত ২৪ মে ২০২৩ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এর অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা স্বাক্ষরিত এক পত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত ডিগ্রি
কলেজ সমূহের কমিটি গঠন সংক্রান্ত সংশোধীত ধারা মোতাবেক উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের গঠিত গভর্ণিং বডিতে
বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মোহাম্মদ মঈন উদ্দীন তালুকদার কে মনোনয়ন প্রদান করা হয়।
কলেজ পরিচালনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য সাবেক ছাত্র নেতা ও ব্যাংকার মোহাম্মদ মঈন উদ্দিন তালুকদার বলেন,
মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার প্রতি অনেক বেশী আন্তরিক।শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত করতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে।
তিনি আরো বলেন,
কলেজের শিক্ষাব্যবস্থা, অবকাঠোমোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সকল সুযোগ-সুবিধা বাস্তবায়নের জন্য আমি সর্বোচ্চ কাজ করব।
এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এছাড়াও মোহাম্মদ মঈন উদ্দিন তালুকদার উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য মনোনীত হওয়ায় চট্টগ্রাম ০৭ রাঙ্গুনিয়া -বোয়ালখালী
(আংশিক) আসনের সংসদ সদস্য,তথ্য ও সম্প্রচার মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান।
স্টাফ করেসপন্ডেন্ট

Comments are closed.