মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় রাস্তার পাশে পড়েছিল অটোরিকশাচালকের লাশ।
শুক্রবার সকালে উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের বালিয়ারপাড়া মাদ্রাসাসংলগ্ন এলাকা থেকে ওই চালকের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ওই চালকের নাম মো. জাকির মাঝি (৬০)। তিনি সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের কাজীরবাগ গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে বালিয়ারপাড় মাদ্রাসা এলাকায় রাস্তার পাশে মো. জাকির মাঝির লাশ পড়েছিল।
ফজরের নামাজ আদায় করতে বের হওয়া মুসল্লিরা রাস্তার পাশে লাশ দেখে পুলিশকে জানান। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
লৌহজং থানার ওসি খন্দকার ইমাম হোসেন বলেন,
অটোরিকশা ছিনতাইয়ের জন্য ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে প্রকৃত ঘটনা লাশ ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বোঝা যাবে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন :
- ধলেশ্বরী টোলপ্লাজায় বাসে আগুন, আহত ৩
- যুদ্ধবিরতির আগে গাজায় জাতিসংঘ-অধিভুক্ত স্কুলে হামলা, নিহত ৩০
- নেশার টাকার জন্য বাবাকে হত্যাচেষ্টা
- আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মাহফুজুল হক টিপু নির্বাচনী মাঠে জনপ্রিয়তার র্শীষে রয়েছে
- কুমিল্লা-১০ আসনে আওয়ামীলীগের মনোনয়ন সংগ্রহ করলেন সাবিহা মুবাশশির
- টানা তিন হারে পয়েন্ট টেবিলের কোথায় ব্রাজিল?
- মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় গুলি, একই পরিবারের হতাহত ৬
- মনোনয়ন ফরম সংগ্রহ করলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দারুস
- ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, দেশজুড়ে কমতে পারে তাপমাত্রা
- স্ত্রী হত্যার দায়ে বরখাস্ত পুলিশ সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড

Comments are closed.