হবিগঞ্জে আওয়ামী লীগের দুই ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার

হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই ওয়ার্ড সভাপতি। শনিবার (২১ নভেম্বর) ভোর রাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার ৩ নম্বর তেঘরিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আউয়াল (৫০)। তিনি উত্তর তেঘরিয়া গ্রামের মৃত আব্দুর গুলজারের ছেলে। অপরজন ৫ নম্বর গোপায়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আ. শহীদ (৫০)। তিনি রায়ধর গ্রামের মৃত মনসব উল্লাহ ও মৃত রমচান বিবির ছেলে।

হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান আছে।

Share this news as a Photo Card