আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) অনুমোদিত বাংলাদেশের ৪ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণের প্রথম কিস্তির ব্যবহার
ও দ্বিতীয় কিস্তি দেয়ার বিষয়ে আলোচনা করতে সংস্থাটির একটি দল ঢাকায় আসছে।
সূত্রে জানায়, আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) থেকে ২ মে পর্যন্ত বাংলাদেশ সফর করবে আইএমএফের প্রতিনিধি দল।
এ সময় বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি),
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে প্রতিনিধি দল।
অর্থ মন্ত্রণালয় সূত্র আরও জানিয়েছে, আইএমএফ এশিয়া ও প্যাসিফিক বিভাগের প্রধান রাহুল আনন্দ তিন থেকে চার সদস্য বিশিষ্ট দলের নেতৃত্ব দেবেন।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেসবাউল হক জানান,
সফরকালে সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংক আইএমএফ টিমের সঙ্গে একাধিক বৈঠক করবে।
চলতি বছরের ৩০ জানুয়ারি আইএমএফ অনুমোদিত ৪ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণের মধ্যে ৪৭৬ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলারের প্রথম কিস্তি পেয়েছিল বাংলাদেশ।
২০২৬ সাল পর্যন্ত সাড়ে তিন বছরে সাতটি কিস্তিতে ঋণের পুরো পরিমাণ পরিশোধ করা হবে।
এইভাবে আরও ছয়টি কিস্তিতে বাকি টাকা পাবে বাংলাদেশ।
এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান,
আইএমএফ প্রতিটি কিস্তিতে টাকা দেয়ার আগে পূর্ববর্তী ও পরবর্তী কিস্তির বিভিন্ন দিক পর্যালোচনা করে।
মূলত সে লক্ষ্যেই সফরে আসছে আইএমএফের প্রতিনিধি দল।
আগামী বাজেট ঘোষণার আগেই আইএমএফের এ দলটির সঙ্গে এ সংশ্লিষ্ট আলোচনা হবে বলে ধারণা করা যাচ্ছে।
বাজেট সহায়তার পাশাপাশি ঋণের শর্ত পূরণের বিষয়গুলোও আলোচনায় আসবে বলে অর্থমন্ত্রণালয়ের একটি সূত্র থেকে জানা যায়।
আইএমএফ এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি (ইসিএফ) এবং এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ) এর অধীনে প্রায় ৩ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার এবং
রেজিলেন্স এন্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটি ফর বাংলাদেশ’র অধীনে প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার অনুমোদন করেছে।
চলতি বছরের ২ ফেব্রুয়ারি অনুমোদিত ঋণের প্রথম কিস্তি পায় বাংলাদেশ।
প্রথম কিস্তিতে বাংলাদেশ আইএমএফ থেকে ৪৭৬ মিলিয়ন মার্কিন ডলার ঋণ পেয়েছে।
আরও পড়ুন:

Comments are closed.