ঈদ উপলক্ষে ব্যাংক থেকে নতুন টাকা পাওয়া যাবে কাল থেকে

ঈদ উপলক্ষে বাণিজ্যিক ব্যাংক এর মাধ্যমে বাজারে নতুন নোট ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (৯ এপ্রিল) থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা।

এতে বলা হয়, রোববার (৯ এপ্রিল) থেকে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া

বাংলাদেশ ব্যাংক এর প্রধান কার্যালয়সহ বিভিন্ন শাখার কাউন্টারের মাধ্যমে

৫, ১০, ২০ ও ৫০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করবে কেন্দ্রীয় ব্যাংক।

এ ছাড়া ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের ৪০টি শাখার মাধ্যমেও গ্রাহকেরা নতুন নোট সংগ্রহ করতে পারবেন।

নতুন নোট বিতরণ চলবে ১৭ এপ্রিল পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই ব্যক্তি একাধিকবার নতুন নোট নিতে পারবেন না।

তবে নোট উত্তোলনকালে কেউ চাইলে কাউন্টার থেকে মূল্যমান নির্বিশেষে যেকোনো পরিমাণ ধাতব মুদ্রা নিতে পারবেন।

তফসিলি ব্যাংকের বিভিন্ন শাখার মাধ্যমে জনসাধারণ ও গ্রাহকদের মধ্যে নতুন নোট বিতরণ করা হবে।

আরও পড়ুন: 

এনএএন টিভি

Share this news as a Photo Card