গত ২৫ আগস্ট জাতিসংঘের সিডিপির চেয়ার হোসে অ্যান্টোনিও ওকাম্পো বাংলাদেশ সরকারকে এই চিঠি দেন। এ প্রতিবেদনের ওপর ভিত্তি করে আগামী অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।
অন্যদিকে প্রস্তুতির কী অবস্থা, তা জানিয়ে প্রতিবেদন তৈরির কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়। নির্দিষ্ট সময়ের মধ্যে সিডিপির কাছে পাঠানো হবে বলে সূত্রগুলো বলছে।
তবে এলডিসি উত্তরণ পেছানোর আবেদন করা হবে কি না, সেই বিষয়ে এখনো নতুন কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। এ বছরের ১৩ মার্চ উপদেষ্টা পরিষদের সভায় এলডিসি উত্তরণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (অর্থ মন্ত্রণালয়) আনিসুজ্জামান চৌধুরী গত সোমবার রাতে বলেন, ‘আমরা এলডিসি উত্তরণে অনীহা জানানোর কি গ্রহণযোগ্য কারণ আছে? এমন কোনো শক্তিশালী যুক্তি আছে কি? আমাদের টেকসই উন্নয়ন ব্যবস্থা তৈরির দিকে নজর দেওয়া উচিত। ইউরোপীয় ইউনিয়ন পণ্য রপ্তানিতে সব দেশের জন্য শ্রমমান, পরিবেশসহ বিভিন্ন সূচকের একই মানদণ্ড ঠিক করছে। তাই দেশের উন্নয়ন টেকসই করতে জ্বালানি, করব্যবস্থা ও লজিস্টিক ঠিক করার দিকে মনোযোগ দিতে হবে।’

2 Replies to “বাংলাদেশকে জাতিসংঘের চিঠি, অক্টোবরে জানাতে হবে এলডিসি উত্তরণের প্রস্তুতি”
Comments are closed.