অভিনেত্রী ইধিকা মোক্ষম জবাব দিলেন সমালোচকদের

শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিয়তমা’র নায়িকার ভূমিকায় দেখা যাবে কলকাতার অভিনেত্রী ইধিকা পালকে। টেলিভিশন সিরিয়ালের পরিচিত মুখ তিনি।

তবে শাকিবের বিপরীতে ইধিকাকে দেখতে নারাজ অনুরাগীদের অনেকেই। এ নিয়ে চলছে বিতর্ক।

পালকে

এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ইধিকা। ভারতীয় সংবাদমাধ্যমকে ইধিকা বলেন,

“ভালো খারাপ মিশিয়ে সবটা। মানুষ যেমন প্রশংসা করবেন, তেমনই আবার নিন্দাও করবেন। তাই সবটাই আমাকে গ্রহণ করতে হবে।

আমি এসব নিয়ে ভাবছি না। কারও খারাপ লাগলে সেটা বলছে। আমি জানি আমাকে কাজ করতে হবে।

তাই কাজে মন দেওয়ারই চেষ্টা করছি। আর চেষ্টা করছি যারা আমাকে খারাপ বলছেন, তাদের যেন ভালো বলাতে পারি”

ইধিকা

শাকিবের বিপরীতে ইধিকাকে মনে ধরেনি জনপ্রিয় অভিনেতা ওমর সানিরও। তাই সমালোচনায় পরোক্ষভাবে যুক্ত হয়েছেন তিনি।

সামাজিক মাধ্যমে তিনি একটি ইঙ্গিতপূর্ণ পোস্টে লিখেছেন, ‘প্রিয়তমা বলতে আমি এইভাবে বুঝি; যেমন বাংলায় সুচিত্রা সেন, কবরী, শাবানা, ববিতা, মৌসুমী, শাবনুর, পূর্ণিমা। আমি এভাবেই ভাবছি।

আর এখন কী দেখছি এই হচ্ছে প্রিয়তমা! এত মধুর নামের সাথে মধুর ভাবনা দরকার।’ ইধিকার এ বক্তব্যে যেন এ নায়কও জবাব পেয়ে গেলেন।

উল্লেখ্য, ২০২২ সালে জি-বাংলায় প্রচারিত ধারাবাহিক ‘পিলু’ সিরিয়ালে অভিনয় করেন ইধিকা।

এরপর ‘রিমলি’ সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেন। সিরিয়ালপ্রেমীদের কাছে তিনি মোটামুটি জনপ্রিয়।

ইধিকা

‘প্রিয়তমা’র মাধ্যমে এক বছর পর নতুন সিনেমার শুটিংয়ে দেখা যাবে শাকিব খানকে।

ছবির সিনেমার কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card