আর অভিনয় করতে চাইছেন না দীপিকা!

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সন্তান জন্মের পর থেকে আর রূপালি পর্দায় সে ভাবে দেখা যায়নি দীপিকা পাড়ুকোনকে। তার যাবতীয় ছবি মুক্তি পেয়েছে ২০২৪ সালে। গত সেপ্টেম্বরে কন্যা দুয়ার জন্মের পর দীর্ঘ দিন অন্তরালেই ছিলেন তিনি।‘ওম শান্তি ওম’ সিনেমা দিয়ে শাহরুখ খানের হাত ধরে ইন্ডাস্ট্রিতে পা রাখা এ অভিনেত্রী এখন অভিনেতা রণবীর সিংয়ের স্ত্রী ও এক সন্তানের জননী। সংসার নিয়ে থিতু হলেও অভিনয় ছেড়ে দেননি। তবে ইদানীং অভিনয়ের চেয়ে প্রযোজনার দিকেই মনোযোগ বাড়াচ্ছেন এ অভিনেত্রী-সম্প্রতি এমন খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম। ২০২১ সালে ‘দ্য ইন্টার্ন’ নামে হলিউডের একটি সিনেমার হিন্দি রিমেক করার ঘোষণা দেওয়া হয়েছিল। সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করবেন দীপিকা, এমনটাই জানা গিয়েছিল তখন। পরের বছরই এটি মুক্তির কথা ছিল। কিন্তু তা আর হয়নি। প্রকল্পটি শুরু হওয়ার আগেই থেমে যায়।প্রায় পাঁচ বছরের সামান্য অগ্রগতি এবং শুধু বিক্ষিপ্ত আবলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনপডেটের পর, এখন জানা গেছে দীপিকা এ সিনেমায় পর্দায় উপস্থিত হবেন না। বরং তিনি এককভাবে প্রযোজকের ভূমিকায় থাকবেন। কাজ করবেন ক্যামেরার পেছনে। মিড-ডে-এর একটি প্রতিবেদনে একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ‘এবার, দীপিকা শুধু প্রযোজক হিসাবে কাজ করার জন্য এ সিনেমায় অভিনয় থেকে সরে আসবেন, সৃজনশীল এবং লজিস্টিক বিষয়গুলো তত্ত্বাবধান করবেন। তার যে চরিত্রে অভিনয় করার কথা ছিল, সেটির জন্য অন্য কোনো এক জনপ্রিয় অভিনেত্রীকে কাস্ট করা হচ্ছে।’ সূত্রের মতে, দীপিকার ক্যারিয়ারে ভিন্নমাত্রা যোগ করার অংশ হিসাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছর তিনি যে পাঁচটি প্রজেক্ট শুরুর পরিকল্পনা করছেন তার মধ্যে ‘দ্য ইন্টার্ন’ হলো প্রথম প্রজেক্ট। তবে দীপিকা এখনো এ বিষয়ে নিজ থেকে কোনো মন্তব্য করেননি। না করলেও, সিনেমাটিতে যে তিনি অভিনয় করছেন না, এটা তার ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে।

এনএএন টিভি