কখনও যৌন হেনস্তা, কখনও মাদক মামলা কখনও আবার একাধিক প্রেম এবং বিয়ে—
বিভিন্ন কারণে শিরোনামে উঠে এসেছে অভিনেত্রী পরীমণির নাম। কোনোকিছু নিয়েই রাখঢাক নেই তার।
আপাতত ছেলে রাজ্য আর স্বামী শরিফুল রাজকে নিয়ে গুছিয়ে নিয়েছেন নিজের সংসার।
রাজ্যের জন্মের পর রাজের সঙ্গে তার সমস্যাও নিজের ফেসবুকে লিখেছিলেন অভিনেত্রী।
তবে নায়িকার জীবনে রাজই প্রথম পুরুষ নয়। তার আগেও একাধিক পুরুষ এসেছেন পরীমণির জীবনে।
প্রেম হয়েছে , ভেঙেছে। তা নিয়ে বিস্তর বিতর্ক আলোচনা-সমালোচনা হয়েছে। এই যে একাধিক প্রেম এবং বিয়ে সামলান কীভাবে তিনি?
সম্প্রতি এক সাক্ষাৎকারে একাধিক প্রেম নিয়ে মুখ খুললেন পরীমণি।
হাসতে হাসতে নায়িকার উত্তর, ‘আচ্ছা একটা ব্রেকআপের পর মানুষ কী করে! আরেকটা ছেলে দেখব প্রেম করব, এটাই তো স্বাভাবিক।
প্রেমিক গোলাপ ফুল দিলে সেটাও আমি সবাইকে দেখাই। তেমনই ব্রেকআপ হলে মন খারাপ থাকে। সেই অনুভূতিটাও আমি উদযাপন করি। সেটাও আবার সবাইকে জানাই। আর কী করব!’
উল্লেখ্য, নায়িকা হওয়ার আগেই প্রথম বিয়ে করেছিলেন পরীমণি। দূর সম্পর্কের দাদাকে বিয়ে করেছিলেন তিনি।
তার ঠিক দুই বছর পরে ফেরদৌস কবীর সৌরভ নামে এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন তিনি। তার ইচ্ছাতেই নাকি বিনোদন জগতে পা রাখা পরীমণির। তবে সেই সম্পর্ক টেকেনি।
ক্যারিয়ারের প্রথম দিকে প্রযোজক নজরুল ইসলাম রাজের সঙ্গে বেশ ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল পরীমণির। তবে সেই প্রযোজককে বিয়ে করেননি তিনি।
এক সাংবাদিকের সঙ্গেও তার বিয়ের কথা পাকা হয়ে গিয়েছিল। কিন্তু সেই প্রেম টেকেনি। শোনা যায়, তারা নাকি গোপনে বিয়েও করেছিলেন।
২০২১ সালের মার্চ মাসে খুব অল্প দিনের পরিচয়ে সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে বিয়ে করেছিলেন পরীমণি। যে সম্পর্কের আয়ু তিন মাসও ছিল না।
তারপর নায়িকার জীবনে আসেন শরিফুল রাজ। আপাতত স্বামী আর ছেলেকে নিয়ে সংসারে মন দিয়েছেন অভিনেত্রী।
আরও পড়ুন:
- সৌন্দর্যের গগনশিরিশ এর ডালপালা ভেঙ্গে পরছে প্যারিস রোডে
- ভাওয়াইয়া গানের রানী শরীফা রাণীর ইন্তেকাল
- নারায়ণগঞ্জে সিনেমা হল পরিদর্শন করলো ‘জ্বিন’
- সিটি নির্বাচনে বিদ্রোহীদের বিষয়ে দলের সিদ্ধান্ত জানালেন ওবায়দুল কাদের
- প্রাথমিক শিক্ষকদের বদলি কার্যক্রম শেষ, শিক্ষা অধিদফতর
- জাতীয়তাবাদী মহিলা দলের চার নেত্রীর পদ স্থগিত
