জ্যাকুলিনকে ক্রমাগত হুমকি

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ এখনো ২০০ কোটি রুপির প্রতারণা মামলার জালে জড়িয়ে আছেন। হরহামেশাই এই মামলার সঙ্গে তাঁর নাম জড়িয়ে কোনো না কোনো খবর চর্চায় উঠে আসে। এবার এই মামলার মূল হোতা সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে দিল্লি পুলিশ কমিশনারের কাছে অভিযোগ করেছেন অভিনেত্রী। জ্যাকুলিনের অভিযোগ, সুকেশ তাঁকে নানাভাবে হুমকি দিচ্ছেন।

দিল্লি পুলিশ কমিশনার সঞ্জয় অরোরার কাছে প্রতারক সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে অভিযোগ করেছেন জ্যাকুলিন। তিনি পুলিশ কমিশনারকে এক ই–মেইলের মাধ্যমে অভিযোগ করে জানিয়েছেন যে সুকেশ জেলে থাকা সত্ত্বেও তাঁকে ক্রমাগত বিপর্যস্ত করছেন আর হুমকি দিচ্ছেন। ২০০ কোটি রুপি আর্থিক তছরুপের মামলায় সুকেশ মন্ডোলি জেলে বন্দী আছেন। এই আসামি অভিনেত্রী জ্যাকুলিনকে বারবার চিঠি লিখে বিরক্ত করছেন। আর তাই বিরক্ত হয়ে অভিনেত্রী সুকেশের বিরুদ্ধে অভিযোগ করেছেন। জ্যাকুলিন এই চিঠিতে বলেছেন যে সুকেশ জেলের ভেতরে বসে তাঁকে মানসিকভাবে প্রতারিত করছেন।

পুলিশ কমিশনার সঞ্জয় অরোরাকে জ্যাকুলিন নিজের অফিশিয়াল ই–মেইল অ্যাকাউন্ট থেকে মেইল করে তাঁর সুরক্ষার ব্যবস্থার জন্য দাবি তুলেছেন।

 

এনএএন টিভি