কত আয় করলো তাণ্ডব? পাইরেসি ডিঙিয়ে ‘হাউসফুল’

ঠেকানো গেল না পাইরেসি!

ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের সিনেমা “তাণ্ডব” পাইরেসির শিকার হওয়া সত্ত্বেও ভালো ব্যবসা করছে। মুক্তির প্রথম দিন থেকেই সিনেমাটি বেশ সাড়া ফেলেছে এবং মাল্টিপ্লেক্সগুলোতে হাউজফুল শো চলছে। প্রযোজনা সংস্থা ও মাল্টিপ্লেক্স সূত্রে জানা গেছে, সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহে প্রায় ৬ কোটি টাকা আয় করেছে।

“তাণ্ডব” সিনেমার মোট আয়ের পরিমাণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি, তবে সিনেমাটি মুক্তির পর থেকেই দারুণ ব্যবসা করছে। ঈদের দিন থেকে প্রথম সাত দিনে সিনেমাটি প্রায় ৩৩ কোটি ২ লক্ষ টাকা আয় করেছে বলে জানা গেছে। এর মধ্যে শুধুমাত্র ঈদের দিনেই একদিনে ৫ কোটি ১৫ লক্ষ টাকা আয় হয়েছে, যা বাংলাদেশের সিনেমার ইতিহাসে একদিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড বলে জানায়।

পাইরেসির কারণে সিনেমাটির নির্মাতারা কিছুটা দুশ্চিন্তায় থাকলেও, “তাণ্ডব” সিনেমাটি এখনো পর্যন্ত বেশ ভালো ব্যবসা করছে এবং অনেকগুলো শো হাউজফুল যাচ্ছে।

শাকিব খান অভিনীত সিনেমা বলে কথা; ঈদের বাজারে এগিয়ে ‘তাণ্ডব’। মুক্তির পর থেকে মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন সবখানে ভালো সাড়া পাচ্ছে রায়হান রাফীর সিনেমা ।কিন্তু এর মধ্যেই বড় ধাক্কা-পাইরেসি। রোজার ঈদে ‘বরবাদ’-এরপর এবার পাইরেসির শিকার হলো শাকিবের ‘তাণ্ডব’

তাও একেবারে ঝকঝকে প্রিন্ট ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যম থেকে শুরু করে ইউটিউব ও বিভিন্ন ওয়েবসাইটে। ফলে বড় সংখ্যক দর্শক ছবিটি ঘরে বসেই দেখে ফেলছে।
এমন প্রতিকূলতার পরও দমে যায়নি ‘তাণ্ডব’। এখনো অব্যাহত রয়েছে ছবিটির দাপট।
আয় ছাড়িয়েছে ছয় কোটির বেশি। শো যাচ্ছে হাউসফুল।

টানা ১০ দিনের সরকারি ছুটির পর অফিস-আদালত খুলেছে। এই কর্মদিনেও হাউসফুল যাচ্ছে ‘তাণ্ডব’-এর শো।
রবিবার দেশের মাল্টিপ্লেক্সগুলোতে ছবিটির ৮৩টি শো প্রদর্শিত হয়েছি। এর মধ্যে ৪৮টি শো ছিল হাউসফুল। এদিন মাল্টিপ্লেক্সে ছবিটির আয় ৬৪ লাখ ৪০ হাজার। ওয়ার্কিং ডেতে এমন আয় চমকপ্রদ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। রবিবার পর্যন্ত শুধু মাল্টিপ্লেক্স থেকেই ছবিটির আয় প্রায় সাড়ে ছয় কোটি টাকা।

ঈদের ছবির মধ্যে তানিম নূরের ‘উৎসব’ও ধরে রেখেছে আবেদন। কর্মদিনেও ছবিটি দেখছে দর্শক। রবিবার মাল্টিপ্লেক্স থেকে ছবিটি আয় করেছে ১৪ লাখ ২৯ হাজার টাকা। নির্মাতা জানিয়েছেন, মুক্তির ৯ দিনে ছবিটির আয় ছাড়িয়েছে এক কোটি টাকা। অন্যদিকে ঈদের বাকি চার ছবি ‘ইনসাফ’, ‘নীলচক্র’, ‘এশা মার্ডার-কর্মফল’ ও ‘টগর’ ব্যবসার দিক দিয়ে অনেকখানি পিছিয়ে পড়েছে।

প্রযোজনা সংস্থা ও মাল্টিপ্লেক্সে থেকে পাওয়া তথ্য অনুযায়ী গতকাল দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে তাণ্ডবের মোট ৯২টি শো চলেছে।
একদিনে সর্বোচ্চ সেলের তথ্য জানিয়ে ফেসবুকে নির্মাতা রায়হান রাফী বলেন, ‘তাণ্ডব থামবার নয়। অন্য কোনো মাধ্যমে নয়, হলে এসে বাংলা সিনেমা দেখুন।’

এন  এ এন টিভি