ঢাকাই সিনেমার বর্তমানে বড় একটি অংশজুড়ে থাকা অভিনেতা শরীফুল রাজ ও ‘কাজলরেখা’ সিনেমার অভিনেত্রী মন্দিরা চক্রবর্তীর সঙ্গে প্রেমের গুঞ্জন চলছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রাজ।
‘কাজলরেখা’ সিনেমায় শরিফুল রাজের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করার পর থেকেই রাজ ও মন্দিরাকে নিয়ে জল্পনা চলছে। সম্প্রতি বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেছেন শরীফুল রাজ। সেই সাক্ষাৎকারে উঠে এসেছে আরও অনেক বিষয়।
সাক্ষাৎকারে শরীফুল রাজকে প্রশ্ন করা হয় আপনার সার্টিফিকেট নাম কী? তিনি বলেন, আমার নাম মো: শরীফুল ইসলাম। আর ‘রাজ’ নামটা অন্য কারও দেয়া। এক আড্ডায় হঠাৎ ‘রাজ’ নামে একজন ডেকে উঠেছিলেন আর আমিও ভাবলাম নামটা খারাপ না। সেই থেকে ‘রাজ’ হয়ে গেল।
প্রেমের বিষয়ে রাজ বলেন, জীবনে অনেকগুলোই প্রেম করেছেন। কিন্তু একটাও টেকসই হয়নি। তবে বিচ্ছেদ হলে তিনি কীভাবে মুভঅন করেন? এ বিষয়ে রাজ বলেন, ‘ঘুরতে বেরিয়ে পড়ি। ফুল এনার্জি নিয়ে আবার কাজে মন দেই।’
আপনার সঙ্গে মন্দিরার নাম জড়িয়েছে। সত্যিই কী প্রেম চলছে? আর আপনার চোখে মন্দিরা কেমন?
রাজ জবাব দিলেন, নবাগত নায়িকা হিসেবে মন্দিরা অসাধারণ। সে স্মার্ট, গর্জিয়াস, গুণী, মেধাবী একজন শিল্পী। প্রথম ছবিতেই সফলতা পেয়েছে। আমাদের ছবি প্রচারণায় একসঙ্গে বের হতে হয়, এজন্য মানুষ এগুলো গুঞ্জন ছড়াচ্ছে প্রেম নিয়ে। এটা সব ছবির সময়ই হয়ে থাকে। সব নায়ক-নায়িকাদের নিয়েই এমন গুঞ্জনের রেওয়াজ আছে।
রাজের প্রথম পছন্দের নায়িকাদের তালিকায় রয়েছে, বিদ্যা সিনহা মিম, তমা মির্জা আর বুবলী। তাছাড়া আরও শিল্পীদের কথাও বলেছেন তিনি।
রাজের কাছে ১০ আগস্ট তারিখটি স্মরণীয় এবং সারাজীবন মনে রাখার মতো। কারণ ওই দিন রাজ-পরীর কোলজুড়ে আসে তাদের সন্তান। ভীষণ মিস করেন ছেলেকে; তেমনটাই জানালেন এ সময়ের জনপ্রিয় অভিনেতা।

One Reply to “নবাগত নায়িকা হিসেবে মন্দিরা অসাধারণ –রাজ”
Comments are closed.