বিয়ে ছাড়াই বাবা হতে চান সালমান খান!

তিনি কারো ভাই কারো জান ,তিনি বলিউডের সুপারস্টার সালমান খান। যদিও অনুরাগীদের আশা, একদিন তিনি সাত পাকে বাঁধা পড়বেন। তবে নিজেই একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, বিয়ে নিয়ে তাঁর আর কোনও পরিকল্পনা নেই। যদিও মনের গভীরে বাবা হওয়ার বাসনা পোষণ করেন তিনি। ভাইজানকে নিয়ে অনুরাগীদের আগ্রহ সবসময় তুঙ্গে। তাঁর জীবনে এসেছে একাধিক প্রেম, বহু অভিনেত্রীর সঙ্গে রূপালি পর্দায় জুটি বেঁধেছেন তিনি। কিন্তু সম্পর্ক কখনও ছাঁদনাতলা পর্যন্ত পৌঁছায়নি। তা সত্ত্বেও সলমনের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল কিন্তু থামেনি।

বার বার তাঁর কাছে একই প্রশ্ন আসে, কবে বিয়ে করছেন? এক সাক্ষাৎকারে সেই একই প্রশ্নের উত্তরে তিনি জানান, খুব শীঘ্র তাঁর বিয়ের কোনও পরিকল্পনা নেই। কিন্তু শিশুদের প্রতি রয়েছে তাঁর অগাধ ভালবাসা। তাই বাবা হওয়ার অনুভূতি পেতে চান। তবে এমন কোনও পরিকল্পনা যে নেই, তা-ও জানিয়েছেন।

অন্য এক সাক্ষাৎকারে সলমনকে প্রশ্ন করা হয়, তিনি ভবিষ্যতে সারোগেসির মাধ্যমে বাবা হতে চান? অথবা সন্তান দত্তক নিতে চান? ভাইজান উত্তর দিয়েছিলেন, “না, এখনও এমন কোনও পরিকল্পনা নেই। যখন হওয়ার হবে।” বোন অর্পিতা খানের সন্তানকেই কি নিজের সন্তানের মতো বড় করতে চান সলমন? তিনি বলেন, “আমাদের বাড়িতে শিশুর অভাব নেই। আর আমার বোন নিজেই খুব সুন্দর করে সন্তানকে লালন করছে। বলা ভাল, ও আমাদের সকলকেই লালন করছে।”

বর্তামানে সলমন ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘সিকন্দর’ নিয়ে। তার পাশাপা ‘বিগ বস্‌ ১৮’-এর সঞ্চালনাও করছেন তিনি।

এনএএন টিভি

Share this news as a Photo Card