বুবলীর সঙ্গে আর কাজ করব না, এটা চূড়ান্ত: শাকিব

ঈদে মুক্তি পেয়েছে শাকিব-বুবলী অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবিটি।  মুক্তির আগে থেকেই শোনা যাচ্ছিল এটি হতে যাচ্ছে শাকিব-বুবলীর শেষ কাজ ।

এবার শাকিবের মুখেও শোনা গেল এমন কথা। বুবলীর সঙ্গে আর ছবিতে কাজ করবেন না বলে জানালেন তিনি।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন শাকিব।

এ প্রসঙ্গে তিনি বলেন,

“বুবলীর সঙ্গে আমি আর কোনো ছবিতে কাজ করব না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত।

বুবলীকে আমার সঙ্গে আর অনস্ক্রিন–অফস্ক্রিন কোথাও দেখা যাবে না।

আপনারা যদি ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির ‘সুরমা সুরমা’ গানটি দেখে থাকেন, তাহলে খেয়াল করবেন, একটা রোমান্টিক গান; তবে দুই শিল্পীর একটা দূরত্ব ছিল। কাছাকাছি দেখা যায়নি তাদের।”

অভিনয়জীবনে এবারই প্রথম এমনটা হয়েছে উল্লেখ করে কিং খান বলেন,

‘আমার পুরো অভিনয়জীবনে এমনটা কখনও ঘটেনি। কারণ, আমি আর কোনো দিন বুবলীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাই না।’

উল্লেখ্য, পেশায় সংবাদ পাঠিকা ছিলেন শবনম বুবলী। ২০১৬ সালে শাকিবের হাত ধরে ‘বসগিরি’ ছবির মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়।

প্রথম সিনেমা দিয়েই ব্যাপক প্রশংসা কুড়ায় এই জুটি। এরপর একের পর এক সিনেমায় পর্দা ভাগ করেন তারা। প্রত্যেকটি ছবিই পেয়েছে দর্শকপ্রিয়তা।

আরও পড়ুন :

এনএএন টিভি