গত ২৪ ঘণ্টায় সৌদি আরব ৫৮টি হামলা চালিয়েছে: হুথি

গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের বিভিন্ন প্রদেশে সৌদি আরব ৫৮টি বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের হুথিরা। এসব হামলার সিদ্ধান্তমূলক জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা।

রবিবার হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে টেলিগ্রামের একটি পোস্টে বলেছেন, সৌদি আরব গত ২৪ ঘণ্টায় ৫৮টি বিমান হামলা চালিয়েছে। ইয়েমেনের জনগণের ওপর সৌদি হামলার জবাব দেওয়া হবে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে আরও বলেন, আল্লাহ চাইলে, আমাদের জনগণের ওপর সৌদিদের হামলা জবাবহীন থাকবে না। শাস্তি আসছে।

চলতি সপ্তাহে হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, যার ফলে তেলের স্থাপনায় আগুন ধরে যায় এবং ৭৩ জন আহত হয়।

 

সূত্র: এনডিটিভি, প্রেস টিভি

 

এনএএন টিভি

Share this news as a Photo Card